ব্রাহ্মণবাড়িয়ায় উন্মুক্ত জলাশয়ে ৬শ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে শহরে কালভৈরব ঘাটে তিতাস নদীতে সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ উল আরেফিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সামছু উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সামছু উদ্দিন জানান, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ইং পালন করা শেষে হয়েছে। যারা দেশীয় মাছের বংশবৃদ্ধিতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এই কার্যক্রম জেলায় প্রতিটি ইউনিয়নের কার্যকর করা হবে।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় আজ সকালে পৌর এলাকার মেড্ডা কালভৈরব ঘাটে তিতাস নদীতে ২ শত ৮৫ কেজি ও সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি পুকুরে ৩১৫ কেজি মাছ পোনা অবমুক্ত করা হয়।
মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/এমকে