মানিকগঞ্জে নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

মানিকগঞ্জ সদর থানাধীন হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রাম দিয়ে প্রবাহিত কালিগঙ্গা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলণের কাজ। কালিগঙ্গা নদীতে বাল্কহেড ও ছোট ট্রলার দিয়ে এ অবৈধ বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী ব্যক্তি।

ট্রলারে ড্রেজিং করার মেশিন বসিয়ে চলছে এই রমরমা ব্যবসা। এতে ক্ষতিগ্রস্ত এলাকার জনগণ। অবৈধভাবে এইসব ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করলে আশেপাশের এলাকার ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী এক নারী জানান, এই ড্রেজিংয়ের মাধ্যমে তার জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের কাছে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানালে জবাবে প্রভাবশালী ব্যক্তিরা কিছুই বলেনা।

এলাকাবাসীরা জানান, নদীর তীরবর্তী এলাকা হওয়ায় এসব ড্রেজিংয়ের ফলে তাদের পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। যেকোনো সময় ঝুঁকিতে পড়তে হবে। নদীর তীরবর্তী জমিগুলো ভেঙে যায় এসব ড্রেজিং এর ফলে। রাত ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সব অবৈধ বালু উত্তোলনের রমরমা ব্যবসা। এতে এলাকাবাসীরা প্রতিবাদ করলে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখানো হয়।

আরেকটি নৌকা নিয়ে ড্রেজিং এর ভিডিও করতে গেলে তারা গণমাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ সরে যেতে থাকে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা মুঠোফোনে জানান, কিছু অসাধু ব্যবসায়ী তার নাম ভাঙ্গিয়ে এসব ব্যবসা করছে এ সম্পর্কে সে কিছুই জানেনা। যারা এসব অবৈধ কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এটি একটি বেআইনি কাজ। শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর