কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রামে চলন্ত ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার(৫ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের ধরলা ব্রিজ পূর্ব পাড়ের মাধবরাম এলাকায় ঘটে এ দূর্ঘটনা।

নিহতরা হলেন নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে মোঃ হাবিবুল্লাহ(২৪) এবং নাগেশ্বরী উপজেলার নওয়াবস ইউনিয়নের ভাঙ্গা মোড় গ্রামের মোঃ এনামুল হক এর স্ত্রী রাবেয়া বেওয়া (৬২)।

এ ঘটনায় গুরুতর চারজন যাত্রীর মধ্যে ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী গামী একটি খালি ট্রাক্টর ধরলা ব্রীজের অতিক্রম করার সময় সেতুর পূর্ব দিকে আসলে এসময় ট্রাক্টরে থাকা পিছনের ডালা খুলে যায়। পাশেই একটি অটোরিক্সা যাওয়ার সময় ভাঙা ডালাটি অটোরিক্সার উপর পড়লে ঘটনাস্থলেই ২ জন যাত্রী নিহত হন ।বাকিরা হাসপাতালে চিকিৎসারত।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খালি ট্রাক্টরটি জব্দ করে থানায় রাখা হয়েছে,ট্রাক্টরের চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

সুজন মোহন্ত/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর