আগামী বছর চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কাদের
আগামী বছর (২০২২ সালে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশটি চালু করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত প্রথম ধাপের ৬৬ দশমিক ২৫ শতাংশ কাজ হয়ে গেছে। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১১ কিলোমিটার অংশ খুলে দেওয়া হবে। আমরা বাকি কাজ ২০২৩ সালে শেষ করতে পারবো বলে আশা করছি।
মগবাজার রেল ক্রসিংয়ের সঙ্গে ঢাকা এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাংঘর্ষিক হয়েছিল এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, কোনো সংঘর্ষ হবে না। প্রকল্পটিতে যদি কোনো পরিবর্তন আনতে হয় তবে আমরা সেটা করবো। রেলের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।
বার্তা বাজার/নব