পাবনায় ৪ দফা দাবিতে বাউলদের স্মারক লিপি প্রদান
পাবনায় অসাম্প্রদায়িক চেতনার প্রসার সাম্প্রদায়িক সম্প্রিতি সৃষ্টি, মুক্তচিন্তার প্রসার ও মানবতার মুক্তি লক্ষ্যে ৪ দফা দাবিতে বাউলবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে কুলনাশা বাউল সঙ্গ গাছপাড়া’র আয়োজনে ঘন্টাব্যাপী এ আয়োজন চলে।
কুলনাশা বাউল সঙ্গ’র সভাপতি বাউল রাজিব’র সভাপতিত্বে বক্তব্যে রাখেন, আরশি নগর’র সভাপতি উমত বয়াতি, আবুল হোসেন বয়াতি, আব্দুল আজিজ বয়াতি, চাটমোহর লালন একাডেমী’র সভাপতি জাকির হোসেন, ভাস্কর চৌধুরী প্রমুখ।
দাবি চারটি হলো জাতীয় পর্যায়ে বাউল নিরাপত্তা আইন প্রনয়ণ। প্রতিটি জেলা উপজেলা ও থানা ভিত্তিক বাউল চত্বও বা মুক্ত চত্বর প্রতিষ্ঠা করতে হবে। যেখানে সরকারি নিরাপত্তায় বাউল ফকির ও সকল মুক্তমনা মুক্তর্চ্চা করতে পারবে।
শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্তওে বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক উদার মনবতাবাদী ও সম্পৃতিমূলক অসাম্প্রদায়িক শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্র সংগীতের মাধ্যমে স্বসস্মানে জাতীয় সঙ্গীত প্রদর্শন বা পরিবেশন করতে হবে ।
পরে জেলা প্রশাসক কাছে স্মারক লিপি প্রদান করেন বাউল ভক্ত অনুরাগীরা।
মাসুদ রানা/ বার্তা বাজার/টি