করোনা মহামীর কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক হবে আজ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্বে বিকেলে বিকালে আন্তঃমন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে। স্কুল-কলেজ খোলার পর কী কী করণীয় হবে সেসব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার বিকাল ৩টায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর পাশাপাশি ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হলেও সিদ্ধান্ত আরও এগিয়ে আসতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও অনুসরণ পদ্ধতি প্রণয়ন, এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্তা বাজার/টি