উজানের ঢল আর টানা বৃষ্টিতে পাবনায় যমুনা নদীর পানি গেল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ২ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর পদ্মা নদীর পানি কিছুটা বেড়ে পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বড়াল নদীর পানিও বেড়ে বড়াল ব্রীজ পয়েন্টে বিপদ সীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, পানি বৃদ্ধির কারনে ইতোমধ্যে নদীর তীরবর্তী নিম্মঞ্চলে পানি ঢুকে সবজি ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে ফলে বেশি ভাগ ভোগান্তি ও ক্ষতির সাধিত হচ্ছে কৃষকরা।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/এমকে