ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ছয়জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

করোনায় ময়মনসিংহের ফুলপুর আব্দুল বারেক (৬৮) ও শেরপুর ঝিনাইগাতির মো. সোলায়মান (৭৩) এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকার মেহেরুন্নেসা (৭৫), আমেনা (৮০) ফুলপুর উপজেলার তোফাজ্জল (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। আইসিইউতে ৮ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর