গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জন মারা গেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকালের মধ্যে তাদের মৃত্যু
রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।
বার্তা বাজার/এমকে