বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৭ জনের। এর আগে গতদিনে মারা গেছে ১০ হাজার ৮০৬ জন। এই ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন। তবে আবার কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিক্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৭৫ হাজার ৩১৫ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ১১ লাখ ১০ হাজার ২৬০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৩৩৪ জন।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি সাত লাখ ৬৫ হাজার ৩৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৫ হাজার ৮৫৮ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১২ লাখ ৯৯ হাজার ৯২৪ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ৫৬৭ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২১ লাখ ৩০ হাজার ৫৭৬ জন।
সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৩৬২ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ৯১২ জন।
সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি।
বর্তমানে সংক্রমণের তালিকায় বংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৯৩ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৪৬ হাজার তিনজন।
বার্তা বাজার/এমকে