বিধবা নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ

সুনামগঞ্জের তাহিরপুরে ঘুমন্ত শিশুকে পাশে রেখে এক বিধবা নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের ছয় বছর বয়সি শিশুসন্তানকে নিয়ে বিধবা নারী (৩৫) ভিক্ষা করে সংসার চালান। বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকি থাকায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি। সেখানে গত বৃহস্পতিবার রাত ২টা থেকে সোয়া ২টার মধ্যে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে বাসায় ঢুকে ওই নারীকে ধর্ষণ করে।

ঘটনার পরপরই বৃহস্পতিবার ভোররাতে ও পরদিন শুক্রবার প্রতিবেশী ও এলাকার মুরব্বিদের বিষয়টি জানানো হয়। এর পর থানায় অভিযোগ না করার জন্য ভুক্তভোগীকে ভয় দেখায় অভিযুক্তরা।

পরে শনিবার (৪ সেপ্টেম্বর) থানা পুলিশকে গণধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযাগ করেন।

এ বিষয়ে সুনামগঞ্জের তাহিরপুর থানার ডিউটি অফিসার জানান, ভিকটিমের পক্ষ থেকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্ত বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর