তুরস্কে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

তুরস্কে ভ্রমণের উপর বাংলাদেশিদের নিষেধাজ্ঞা শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে তুলে নওেয়া হয়েছে। এখন থেকে বাংলাদেশিরা সরাসরি কিংবা ট্রানজিট দিয়ে তুরস্কে প্রবেশ করতে পারবে। তুরস্কের সংশ্লিষ্ট এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘তুরস্কে অনুমতিপ্রাপ্ত টিকাগুলোর ২ ডোজ যদি কেউ দিয়ে থাকেন অথবা জনসন অ্যান্ড জনসনের ১ ডোজ টিকা দেওয়ার পরে ১৪ দিন পেরিয়ে যায় তাহলে তারা কোয়ারেন্টিন ছাড়াই তুরস্কে প্রবেশ করতে পারবেন। যদি কারও টিকা দেওয়া না থাকে তাহলে কয়েকটি শর্ত মোতাবেক তারা তুরস্ক প্রবেশ করতে পারবেন।’

তুরস্কে দেয়া শর্তগুলো হলো: তুরস্কে ভ্রমণ করতে হলে ৭২ ঘণ্টার ভেতরে করা করোনা নেগেটিভ সনদ নিতে হবে সাথে এবং তুরস্কে প্রবেশের পূর্বে করোনা ভ্যাকসিনের দুই ডোজই সম্পন্নের সনদ দেখাতে হবে। ভ্যাকসিনের সনদ না থাকে তাহলে ১৪ দিন বাংলাদেশেই অবস্থান করতে হবে।

পরে ১০ম দিনে করোনা টেস্ট করা হবে। যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলে ১০ম দিনেই ভ্রমণ করতে পারবে। টেস্ট না করায় তাহলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ১২ বছরের নিচের শিশুদের জন্য এই বাধ্যবাধকতা নেই।

বার্ত বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর