কোপা আমেরিকার মহারণের ২ মাস অতিক্রান্ত হয়েছে। আবারও মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই মহারথী ব্রাজিল ও আর্জেন্টিনা। রোববার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১ টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল জায়ান্ট।
আগের ম্যাচেই ৩-১ গোলে ভেনেজুয়েলাকে উড়িয়ে ব্রাজিলের মারাকানায় যায় আর্জেন্টিনা। আবার চিলিকে হারাতে মরিচের মতই ঝাল স্বাদ পেয়েছে হলুদ নীলের সেলসাওরা।
আসন্ন ম্যাচকে সামনে রেখে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা আর্জেন্টিনা আবারও কোপার ফাইনালের মত জয় দেখতে চায়। ২৮ বছর পর ডি মারিয়ার গোলে শিরোপার মুখ দেখা আর্জেন্টিনা এখন বেশ চাঙ্গা।
তবে এই ম্যাচে আর্জেন্টাইনদের স্বপ্ন পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। করোনার নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা নয়জন খেলোয়াড়কে ছাড়াই দল গঠন করতে হয়েছে ব্রাজিলকে। অপর দিকে আর্জেন্টিার সুপার স্টার লিওনেল মেসি এই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে।
সম্ভাব্য একাদশ :
ব্রাজিল: ওয়েভেরটন, দানিলো, মারকিনিওস, মিলিতাও, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, গিমারেজ, বারবোজা, নেইমার, ভিনিসিয়াস।
আর্জেন্টিনা: এমিলিয়ানো, মলিনা, পেজ্জেলা, ওতামেন্দি, তালিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, লো সেলসো, রদ্রিগেজ, মেসি, লাওতারো।
বার্তা বাজার/এসজে