জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবা রুবেল মিয়াকে (৩২) ধরতে গিয়ে তার ১০ বছরের শিশু পুত্র এনায়েতও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন।
শনিবার সন্ধ্যায় (৪ সেপেটেম্বর) সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে মর্মান্তিক এঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর টিপু সুলতান জানান, সদর উপজেলার কেজাইকান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩২) প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় ওই ঘরের চালের বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বাবাকে ধরতে গিয়ে তার ১০ বছরের শিশু পুত্র এনায়েতও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং এরপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও ইন্সপেক্টর টিপু জানান।
বার্ত বাজার/এসবি