আগস্টে মানিকগঞ্জে সেরা ওসি হলেন সদর থানার আকবর আলি
মানিকগঞ্জ জেলার সদর থানায় অফিসার ইনচার্জ আকবর আলী খান এক বছর আগেই দায়িত্বপ্রাপ্ত হন। ইতোমধ্যেই ২ মাস আগে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় আবারো তিনি মাদক নির্মূল, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধারসহ সকল পারফরম্যান্স এর মাধ্যমে মানিকগঞ্জ জেলার আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
আগস্ট মাসের সকল পারফরম্যান্স অনুযায়ী মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আকবর আলী খান এগিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান আগস্ট মাসের পারফরম্যান্স অনুযায়ী মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করেন এবং তাকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন ।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলি খান জানান, সৎ ভাবে চেষ্টা করেছি মানিকগঞ্জ কে সকল দিক থেকে নিরাপদ রাখতে। ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা থাকবে।
আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/এসজে