সাতক্ষীরার কালিগঞ্জে এক জুয়েলার্স ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম উজ্জ্বল কর্মকার (৩৮)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের অরুণ কর্মকারের ছেলে।
ভুক্তভোগীর ছোট ভাই উত্তম কর্মকার জানান, তার বড় ভাই উজ্জ্বল কর্মকারের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর বাজারে মৌমিতা জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সাইকেল যোগে নিজ বাড়ি কোমরপুরে আসছিলেন।
পথিমধ্যে সাড়ে ৭ টার দিকে কোমরপুর এলাকার জনৈক আবুল চৌধুরির বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গতিরোধ করে ছুরিকাঘাত করে। ওই সময় তার কাছে থাকা ৫ থেকে ৬ আনা স্বর্ণ ও ৫০ টি নাকফুল ছিনতাই করে নিয়ে যায়।
পরবর্তীতে উজ্জ্বলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আশঙ্ক্ষাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে।
কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসজে