রাজশাহীতে সুযোগ পেলেই পাখি হত্যায় মেতে ওঠে পাখি খেকোরা। সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে ওঠে পাখি তারা। বৃক্ষের সঙ্গে চলে পাখি নিধনের মহা উৎসব। নগরায়নের সঙ্গে একরকম যুদ্ধ করেই বেঁচে থাকতে হচ্ছে পাখিদের। এবার জীবনযুদ্ধের অবসানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ঠিকাদারের উদাসীনতায় আবাসস্থলসহ প্রাণ হারালো শতাধিক শামুখখোল পাখি।
রামেক হাসপাতালের সামনে দীর্ঘদিন থেকে এই পাখিগুলো বসবাস করে আসছিলো। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাখির আবাসস্থল গাছ কাটা হলে মাটিতে আচড়ে পড়ে শাবকসহ শতাধিক পাখি। এসময় হুমড়ি খেয়ে পড়ে পড়ে পাখি খেকোরা। বড় পাখিগুলো নিয়ে পালিয়ে যায় অনেকে। হাসপাতালের নির্মাণ শ্রমিকরাও মহা উৎসবে মেতে উঠে। জবাই করে ২০ থেকে ২৫ টি শামুখখোল পাখি। এসময় গাছ থেকে পড়ে ৩০ টির অধিক শামুখখোল শবক মারা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন পরিবেশবীদ ও পাখি প্রেমিকরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রমিকরা ড্রেনের নির্মাণ কাজ করছিলো। সঙ্গে গাছও কাটা হচ্ছিলো। এক সময় গাছটি পড়ে গেলে পাখিগুলো আচড়ে পড়ে। সঙ্গে সঙ্গে শাবক পাখিগুলো মারা যায়। অনেকে বড় পাখিগুলো নিয়ে পালিয়ে যায়। এরমধ্যে নির্মাণ শ্রমিকরাও কিছু পাখি জবেহ করে। ঘটনাটিকে মর্মান্তিক বলে অ্যাখ্যা দিয়েছেন পরিবেশবীদরা। একইসঙ্গে যাদের অবহেলায় এমন ঘটনা ঘটছে তাদের আইননের আওতায় আনারও দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে রাজশাহী বার্ডস ক্লাবের সদস্য সাইফুল ইসলাম জানান, রাজশাহীতে নগরায়নের ফলে পাখিদের আবাসনের একটি সমস্যা আছে। এরইমধ্যে গাছ ও ডালপালা কেটে ফেলায় মাঝে মাঝে পাখিগুলো আশ্রয়হীন পড়ে। এবং রাজশাহী মেডিকেলেও এর আগে পাখি তাড়াতে গাছের ডালপালা কাটা হয়েছে। তবে বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ পাখিদের বিষয়ে মানবিক। কিন্তু এখানকার উন্নয়ন কাজের সঙ্গেযুক্ত ঠিকাদররা বরাবরই বেশি গাছ কাটেন। পাখিদের আবাস নষ্ট করেন। এবারও তাদের অবহেলায় যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এমন ঘটনার পুনারাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের কয়েকটি শুকনা গাছে কাটতে টেন্ডার দেয়া হয়েছে। যেখানে পাখিদের কোন বাসা নেই। আর ২০ টি মতো পাখির মারা যাওয়ার কথা তিনি শুনেছেন। তিনি আনসার পাঠিয়েছিলেন। তবে পরে কি হয়েছে এবিষয়ে জানেন না।
তিনি আরও জানান, হাসপাতালের পাখি হত্যার কোন সুযোগ নেই। যারা পাখি হত্যার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে রাজশাহী বণ্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক জাহাঙ্গীর বারি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। যে ভিডিও তিনি দেখেছেন তাতে গা শিহরিয়ে ওঠে। এর আগে তিনি পাখি ও বৃক্ষ নিয়ে হাসপাতালের সঙ্গে কথা বলেছিলেন। হাসপাতালের কর্তৃপক্ষ পাখিদের কোন ধরনের ক্ষতি করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেখানেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টির অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসজে