সিরাজগঞ্জের তাড়াশশে পাত্রী পক্ষের লোকজন বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ২০ জন আহত হন।
শনিবার (৪ সেপ্টেম্বর) তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাড়াশ উপজেলার সেরাজপুর গ্রামের মাহবুর রহমানের মেয়ে মুন্নির (২০) বিয়ে হয় পাশের উল্লাপাড়া উপজেলার উধূনিয়া গ্রামের আরিফুর রহমান আরিফের (২৪) সাথে। শনিবার সকালে কনে পক্ষের লোকজন একটি বাস নিয়ে বরের বাড়িতে বৌভাতে অংশ নেয়। বিকেল আনুমানিক ৫টার দিকে তারা বাড়িতে ফেরার পথে সলঙ্গা থানার বনবাড়িয়া নামক স্থানে হঠাৎ বাসটি উল্টে পানিতে পরে যায়।
এ সময় ত্রী পক্ষের লোকজনকে উদ্ধার করেত স্থানীয়রা অংশ নেয়। পরে তাড়াশ ফায়ার সার্ভিস গিয়ে তাদেরকে উদ্ধার করে। আহত নারী ও শিশুসহ ২০ জনকে তাড়াশ, হাটিকুমরুল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে।’
বার্তা বাজার/এসবি