চট্টগ্রামে আবারও ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারী শরীরে ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাস। তিনি করোনায় আক্রান্ত হননি তবে উচ্চ ডায়াবেটিসের রোগী। ৩৫ বছর বয়সী ওই নারী গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ওই নারী শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব ধরা পড়ে।

এ বিষয়ে চমেক হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান ডা. সুযত পাল বলেন, ‘তিন দিন আগে ওই নারী হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। তিনি মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ওই নারী করোনায় আক্রান্ত হননি। তবে তিনি উচ্চ ডায়াবেটিসের রোগী। গত বৃহস্পতিবার তিনি নানান সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।’

প্রসঙ্গত, চট্টগ্রামে এর আগেও ব্ল্যাক ফাঙ্গাস রোগে একজন নারী ও একজন পুরুষ আক্রান্ত হন। তাদের মধ্যে প্রথম শনাক্ত হওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর