চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে মরদেহ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কোনো কাজ করে নাই।

এর আগে বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রীর সাথে এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর