মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মা-যমুনা নদীর মহনায় ধরা পড়লো ২২কেজি ওজনের এক বিশাল আকৃতির বোয়াল মাছ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৫৬হাজার টাকায় মাছটি বিক্রি করে।
এর আগে স্থানীয় কাইউম হালদারেের কাছ থেকে মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫২ হাজার ৮০০ টাকায় কিনে নেন সম্রাট শাহজাহান শেখ।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা ও যমুনা নদীর মোহনার কায়ুম হলদারের নেতৃত্বে জাল ফেলে ৯ জেলে। ১০টার দিকে তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ওই বোয়াল। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নেওয়া হয়। মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ একটু লাভের আশায় ২২ কেজি ওজনের মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী সম্রাট জানান ২২কেজির এই বোয়াল মাছটি কিনে ১৫০ টাকা কেজি প্রতি লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৬ হাজার টাকায় বিক্রি করি। এছাড়া পদ্মা-যমুনার মোহনায় এখন প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পরছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে