নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন: বাল্কহেড-ড্রেজারসহ আটক ১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮ শ্রমিককে আটক এবং তিনটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন উপজেলার পশ্চিম ইউনিয়নের তিতাস ও মেঘনা নদীর মোহনার লাপাং ও চরলাপাং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের তিতাস ও মেঘনা নদীর মোহনায় লাপাং ও চরলাপাং এলাকায় স্থানীয় প্রভাবশালীরা ড্রেজার দিয়ে (খনন যন্ত্র) অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে।

এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন সেখানে অভিযান পরিচালনা করে ১৮জন শ্রমিককে আটক এবং তিনটি ড্রেজার ও তিনটি বালি বোঝাই বাল্কহেড (ইঞ্জিনচালিত বড় স্টীলের নৌকা) জব্দ করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর