মাদারগঞ্জ থানার সৌন্দর্য কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার সৌন্দর্য কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সৌন্দর্য কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার, মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক, তদন্ত (ওসি) সামছুল হুদা খান প্রমূখ।

থানার সৌন্দর্য কাজের উদ্বোধন শেষে কিডনী রোগে আক্রান্ত অসহায় কিশোরী মিমের বালিজুড়ীর ভাড়া বাসায় যান। সেখানে তার সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।

পাশাপাশি তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগেও মীমকে আর্থিক সহযোগিতা করেছিলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।

ইমরান মাহমুদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর