মহামারি করোনায় ভারতে মদ কিনতে গেলে নিতে হবে দুই ডোজ টিকার সনদ। তাছাড়া মদ পাওয় যাবে না।
সম্প্রতি তামিলনাড়ুর নীলগিরি জেলার প্রশাসন এ রকম ঘোষণা দিয়েছে। এ নিয়ে চলছে বিতর্ক। তবে জেলার সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় আনতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক।
এই নিয়ম চালু করা হয়েছে চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে নীলগিরি জেলায় জানিয়েছেন বলে সেখানকার জেলা প্রশাসক জে ইনোসেন্ট দিব্যা।
মদ কেনার জন্য করোনার টিকার সার্টিফিকেট দেখানো নিয়ে দিব্যা বলেছেন, ‘‘টিকা পাওয়ার যোগ্যদের মধ্যে ৯৭ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়েও টিকা দেওয়া হয়েছে। তবে কিছু মদ্যপ টিকা নিতে অস্বীকার করেছেন। তাদের দাবি, টিকা নিলে দু’-তিন দিন মদ খাওয়া যাবে না। তাই তারা টিকা নেবেন না। এ রকম কিছু মানুষের জন্যই আমরা ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সে জন্যই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
কমপক্ষে একটি টিকা নেওয়া থাকলেও মদ কেনা যাবে বলে জানিয়েছেন তিনি।
বার্তা বাজার/এসবি