একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে অনেক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও মারা গেছেন ৬১ জন। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৪৩ জন।

শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

পাঠানো বিজ্ঞপ্তিতে মতে, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জন। এছাড়া নতুন আক্রান্ত শনাক্তসহ দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জন।

একদিনে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্তের এই সংখ্যা নিরূপণ করা হয়েছে। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৯ দশমিক ৯২ শতাংশ। মৃতদের মধ্যে ঢাকার ৩২, চট্টগ্রামের ১৩ ও খুলনার রয়েছে ৬ জন।

এর আগে শুক্রবার দেশে একদিনে করোনায় মারা গিয়েছিল ৭০ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩ হাজার ১৬৭ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর