জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) ১১টায় সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির সোনাহারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন- মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামাল।বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্কাউটস কমিশনার আলহাজ কিসমত পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ও শিল্পকলা একাডেমির পুরস্কার প্রাপ্ত সাংস্কৃতিক কর্মী আবুল মুনসুর খান দুলাল, আলহাজ আঃ সাত্তার মাস্টার, সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদুর রহমান, সমাজকর্মী নাজিম উদ্দিন, মোজাম্মেল হক, তারা মিয়া, কবি দেলোয়ার হোসেন, মাও. আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় গতানুগতিক ও কারিগরি শিক্ষাকে বাস্তব রূপ দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
মোঃ ইমরান মাহমুদ/বার্তা বাজার/এমকে