তালেবানের কাণ্ড: আনন্দে আকাশে ছোঁড়া গুলিতে নিহত ১৭

আফগানিস্তানের পাঞ্জশির উপাত্যকায় নিজেদের সম্পূর্ণ কর্তৃত্ব স্থাপনের পর রাজধানী কাবুলে উল্লাস করেছে তালেবান যোদ্ধারা। এসময় আনন্দ করতে আকশে গুলি ছুঁড়ে তারা। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ১৭ জন। আহত হয়েছেন অন্তত ৪১ জন।

শনিবার (০৪ সেপ্টম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

তবে এ ঘটনার পরে বেশ সতর্ক হয়েছে গোষ্ঠীটি। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান তাদেরকে গুলি ছুঁড়ে বিজয়োল্লাস করতে নিষেধ করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার রাতে তালেবান বিরোধীদের শেষ ঘাঁটি হিসেবে চিহ্নিত পাঞ্জশির প্রদেশ নিয়ন্ত্রনে নেওয়া হয় বলে ঘোষণা করে তারা। এ খবর কাবুলে পৌঁছানোর পর বিভিন্ন স্থানে আকাশের দিকে গুলি ছুঁড়ে বিজয়োল্লাস করে যোদ্ধারা। এর কিছুক্ষণ পরেই শহরের বিভিন্ন হাসপাতালে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে আসে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অ্যাম্বুল্যান্সে করে অনেক মানুষকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ ঘটনায় ৪১ জন আহতাবস্থায় এসেছে। মরদেহ এসেছে ১৭টি।

টুইট বার্তায় জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বাতাসে গুলি করা এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে আল্লাহকে ধন্যবাদ দিন। অস্ত্র-গোলাবারুদ আপনাদের হাতে, সেগুলো নষ্ট করার অধিকার কারো নেই। গুলিতে সাধারণ মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি, তাই অযথা গুলি করবেন না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর