করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ওকাপ’র খাদ্য সামগ্রী বিতরণ

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও তার পরিবারের মাঝে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

শনিবার (৪ আগস্ট) সকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই খাদ‍্যসামগ্রী বিতরণ করা হয়।

নরসিংদী ওকাপ এর এক্সেস টু জাস্টিস প্রজেক্ট অফিসার নাজনীন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়নের প‍্যানেল চেয়ারম্যান কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন, রায়পুরা উপজেলা পরিষদ এর সংরক্ষিত সদস্য খালেদা পারভীন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধার সন্তান এস এম শরীফ মিয়া, হাসনাবাদ পাবলিক লাইব্রেরি এর সভাপতি এম আর মামুন, ওকাপ আমিরগঞ্জ-নিলক্ষা ইউনিয়নের ফিল্ড অফিসার লাইলী আক্তার ও প্রবাসী আশরাফুল ইসলাম মৃধা প্রমূখ।

হেলভেটাস-বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ওকাপ আমিরগঞ্জ ও নিলক্ষ্যা ইউনিয়নের অধর্শত বিদেশ ফেরত অভিবাসীকে এই মানবিক সহায়তা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, রায়পুরা উপজেলার ২৪ ইউনিনের মধ্যে মাত্র ৫ টি ইউনিয়নে এ খাদ্যসামগ্রী বিগরণ করা হয়। ইউনিয়ন গুলো হলো, আমিরগঞ্জ, মির্জাপুর, রায়পুরা, শ্রীনগর ও নিলক্ষ্যা।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর