দেশের উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটের পাঁচবিবিতে অন্যান্য সবজি চাষের পাশাপাশি করলা চাষ আগ্রহ বাড়ছে এ উপজেলার কৃষকদের। করলা চাষে সার, কীটনাশক ও মুজুরী খরচ অন্য সবজি চাষের চেয়ে কম হয় আর লাভ ফলন ভালো আর লাভ বেশি হওয়ায় করলা চায়ে আগ্রহ বেড়েছে এ উপজেলার চাষীদের।
উপজেলার কোকতারা গ্রামের কৃষক আবু বকর জানান, আগে আমরা করলার ক্ষেতে খড় বিছিয়ে তার উপর করলা চাষ করতাম তাতে খরচও বেশি হতো, কিন্তু বর্তমানে এখন খড়ের পরির্বতে লাইলন সুতা, জিআই তার এবং বাঁশের খুটির (ঝাংলা) মাচায় করলা চাষ করি এতে আমার কম খরচে বেশি লাভ হয়।

একই উপজেলার সমস্যাবাদ গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, গতবছর তিনি এক বিঘা জমিতে করলার আবাদ করেছিলেন তাতে লাভ ভালো হওয়ায় এবার তিনি তিন বিঘা জমিতে এর আবাদ করেছেন, তিনি বলেন আগে খড় বিছিয়ে চাষ করতাম তখন অল্প বৃষ্টি হলে খড় বিছানো জমির করলায় দাগ ধরত ও পঁচে যেত, কিন্তু মাচায় এমনটি হয় না। অপরদিকে পঁচা ও দাগ ধরা করলা বাজারে বিক্রয় করতেও দাম কম হত।
কোকতারা গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, এক বিঘা জমিতে করলা চাষ করতে তাদের খরচ হয়েছে ১৫ হাজার টাকার মতো, আবহাওয়া ভালো থাকলে, সেখান থেকে তিনি ৫০-৬০ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান জানান, উপজেলায় এবছর ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজির চাষ হয়েছে। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।
মিলন রায়হান/বার্তা বাজার/এমকে