ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন ১৩ সেপ্টেম্বর

ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন শুরু হচ্ছে সোমবার (১৩ সেপ্টেম্বর)। নির্বাচনে ৭টি পদের বিপরীতে লড়বেন মোট ১৪ জন পদপ্রার্থী।

জানা যায়, শানিবার (৪ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিলো।

আসন্ন শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনজন পদ প্রার্থী। ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার যিনি (বর্তমান সাধারণ সম্পাদক) এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া ও অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভীন সুলতানা হায়দার।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়বেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন উদ্দিন।

কোষাধ্যক্ষ পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিম (বর্তমান কোষাধ্যক্ষ) এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ।

সেবা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরোজা এবং ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন।

ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে লড়বেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শ্রাবণী ধর এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর হাসান।

নির্বাহী সদস্য দুইজনের বিপরীতে লড়বেন তিন পদপ্রার্থী। তাঁরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নকুল চন্দ্র পাল, রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন।

আসন্ন এই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে কলেজে বিভিন্ন পদের প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।

উল্লেখ্য, শিক্ষকগণ ৭ জন প্রতিনিধি নির্বাচন করেন ২ বছরের জন্য। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহাদয়ের পদা‌ধিকার ব‌লে এই প‌রিষ‌দের সভাপ‌তি ও সহসভাপ‌তি। মোট ৯ জ‌নের এই প‌রিষদ শিক্ষক‌দের বি‌ভিন্ন স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে কাজ করে থাকেন বলে জানা যায়।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভিন্ন দায়িত্বে রয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শওকত আলী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজওয়ানুল ওয়ারিদ এবং অর্থনীতি বিভাগের প্রভাষক পল্লবী দে।

ওমর ফারুক/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর