কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ২

ঢাকার কেরানীগঞ্জে ৬ হাজার সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলো, মোঃ বাগদাদ হোসেন (৩৮) ও মোঃ তাহেদুল ইসলাম (২৫)।

শনিবার (৪ সেপ্টম্বর) দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১০ এর এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল শনিবার রাত দেড়টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নতুন রাস্তার, ঢাকা ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ৬ হাজার সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। আটককৃতদের ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর