লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো দুই শিশুকে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের ছেলে সিয়াম (১৩) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৪)।
স্থানীয়সূত্রে জানা যায়, দুপুর ১ ঘটিকার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নামে চার শিশু। এ সময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়।এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাত হোসেন জানান, এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/এমকে