ব’ন্দুকযুদ্ধে নয়ন বন্ডের নি’হত হওয়ার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘মঙ্গলবার সকালে যখন বাবা তাড়াহুড়া করে এসে বললো- নয়ন বন্ড পুলিশের সঙ্গে ব’ন্দুকযুদ্ধে মারা গেছে, এটা শুনেই আলহামদুলিল্লাহ বলেছি। বিচারের জন্য আমাকে অপেক্ষা করতে হল না।’
মিন্নি বলেন, আমার চোখের সামনে যারা আমার স্বামীকে কু’পিয়ে মেরেছে, তাদের অন্যতম একজন নয়ন বন্ড বন্দু’কযুদ্ধে নি’হত হয়েছে। আমি এতে অনেক খুশি হয়েছি।
তিনি আরও বলেন, সরাসরি যারা অংশগ্রহণ করে যারা আমার স্বামীকে কু’পিয়ে মেরেছে, তাদেরও আমি এমন শাস্তি চাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করেছেন।
মঙ্গলবার ভোরে বরগুনায় প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে স্বামী রিফাত শরীফকে কু’পিয়ে হ’ত্যার ঘটনায় ঘা’তক নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে ব’ন্দুকযুদ্ধে নি’হত হয়েছেন।