দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার

দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন মুক্তিযোদ্ধা আছে বলে জানান।

একাদশ জাতীয় সংসদের চতুদর্শ অধিবেশন শুর হয় গত বুধবার । করোনা মহামরীর মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন বসেছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

করোনার সংক্রমণ থাকায় এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ টানা চার কার্যদিবস সংসদ অধিবেশন চলবে। তবে স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর