সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক গুরুতর অভিযোগ তুলেন। তিনে বলেন, এজেন্টকে মারধরসহ ভয়ভীতি ও জোর করে নৌকায় ভোট দিদে বাধ্য করার অভিযোগ তুলেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।নির্বাচন নিয়ে তার অভিযোগ রিটার্নিং অফিসারের কাছেও করেছেন বলে জানান আতিক।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ফেঞ্চুগঞ্জের সাতটি কেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নিয়েছেন। সেই সাথে বেশ কয়েকটি কেন্দ্র থেখে লাঙ্গলের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। ভোটারদেরও মারধর ও ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বার্তা বাজার/টি