‘১৮ বছরের নিচে হলে শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হলে ফাইজার এবং মডার্নার টিক দেওয়া হতে পারে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে কমপ্রিহেনসিভ পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১৮ বছরের ওপরে যেকোনো টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে। এছাড়া কীভাবে শিশুদের টিকা দেওয়া যাবে সে বিষয়ে আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে।
জাহিদ মালেক বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে।
বার্তা বাজার/এমকে