চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইমন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টা ৩০ মিনিট এর দিকে ফটিকছড়ির দাতমারা ইউপির ৫ নং ওয়ার্ড সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ঐ এলাকার আব্দুল কাদের এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমন জনৈক শফির ফার্মে কাজ করতো। ইমন ওই ফার্মে কাজ করার সময় বৈদ্যুতিক তারের অসাবধানবশত বিদ্যুতায়িত হয়ে নিহত হয়। ইমন শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরগির ফার্মে কারেন্ট তার নিজে নিজে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক সুইচ চালু থাকায় শর্ট করে মারা যায়।
মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/টি