শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত কাল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁওয়ের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা জানান তিনি।

১২ বছরের ঊর্ধ্বে বয়সীদের দেয়া হবে ফাইজার ও মর্ডানার টিকা হবে বলেও জানান তিনি।

স্কুল-কলেজে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, এমন সিদ্ধান্ত নতুন করে ঝুঁকি তৈরি করবে কি-না, এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি এককভাবে এ মুহূর্তে কিছু বলতে পারবো না। আগামীকাল (রবিবার) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা আলোচনা করে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ কীভাবে তৈরি করে স্কুল-কলেজ খোলা যায়, সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর