ভোট দিতে না পারায় ফিরে গেলেন এমপি প্রার্থী আতিক!

ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে না পারায় ফিরে গেলেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। ইভিএম এ আঙ্গুলের চাপ না মিলায় জটিলতা সৃষ্টি হয়েছে যার ফলে তিনি ভোট দিতে পারেন নাই।

তবে তাকে ঘন্টা দু’য়েক পর তাকে আবারও ভোট দিতে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

আতিকুর রহমান জানান, সকাল ১০টার দিকে রেবতি রমন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যায়। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ আমার আঙ্গুলের চাপ না মিলায় ভোট দিতে পারিনি।

কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য অনুরোধ করেন।

সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট প্রদান করেন।

এর আগে সকাল ৮ টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর