‘চিকিৎসকের তুলনায় তিনগুণ বেশি নার্সের ব্যবস্থা করা হবে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে নার্সের স্বল্পতা রয়েছে। করোনার শুরু থেকে চিকিৎসকদের পাশাপাশি নার্সরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি নিয়োগের মাধ্যেমে সেই স্বল্পতা কাটিয়ে উঠতে। গত এক বছরে আমরা উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক-নার্স নিয়োগ দিয়েছি।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে কমপ্রিহেনসিভ পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নার্সিং কলেজ ইনস্টিটিউট, মেডিকেল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ সেপ্টেম্বরের মধ্যে সব স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস কার্যক্রম শুরু হবে। এজন্য চিকিৎসা শিক্ষার সঙ্গে জড়িত প্রায় ৮০ শতাংশ মানুষকে আমাদের টিকা দেওয়া হয়ে গেছে।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর