রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক আরডিআরএস মোড়ে চলন্ত রিকশায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। জাতীয় পরিচয় পত্র দেখে নাম ঠিকানা পাওয়া গেলেও খোঁজ মেলেনি পরিবারের।

শনিবার সকালে (৪ সেপ্টেম্বর) আরডিআরএস সংলগ্ন গীর্জার সামনে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নারীর ব্যাগে পাওয়া জাতীয় পরিচয় পত্রে দেখা যায় তার নাম হাওয়া বেগম, বাবার নাম মনসুর আলী ও মায়ের নাম ফিরোজা খাতুন। পরিচয় পত্রে থাকা তথ্য অনুযায়ী হাওয়া বেগম রাজধানীর শ্যামপুর থানাধীন গেন্ডারিয়ার মিরহাজীরবাগের বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করে মৃতদেহটি হস্তান্তর না হওয়া পর্যন্ত হাসপাতালের মর্গে রাখা হবে।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর