বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর

এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল আজ ৪ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ বিমানও শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচির কথা ঘোষণা করেছে।

৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন (মঙ্গলবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করবে তারা। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন বিমান সংস্থা ভারতের সঙ্গে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা-চেন্নাই-ঢাকা গন্তব্যে ৫ সেপ্টেম্বর ফ্লাইট শুরুর কথা জানিয়েছে।

এয়ার বাবল চুক্তি হচ্ছে, নির্দিষ্ট দুটি গন্তব্যের মধ্যে ফ্লাইট চলবে, মাঝে কোথাও ট্রানজিট করা যাবে না। এ চুক্তির আওতায় ভ্রমণ ভিসায় কেউ ভারতে যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর