চাকরির প্রলোভনে নারীদের আটকে রেখে যৌনবৃত্তি, আটক ৫

চট্রগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের বাসায় আটকে রেখে পতিতাবৃত্তি করোনার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছে নগরের চকবাজার থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে থানার ওসি মো. ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে এমএম আলী সড়কের হাজী ফয়েজ আহম্মদ মঞ্জিল নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। ওই সময় পাঁচ তরুণীকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. ইব্রাহিম খলিল, ইসমাইল হোসেন হৃদয়, নয়ন ধর, নিখিল চন্দ্র ও রাজিয়া।

ওসি মো. ফেরদৌস জাহান বলেন, চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে নারীদের বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করছিল একটি চক্র। অভিযান চালিয়ে পাঁচ তরুণীকে উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়। মানবপাচার আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর