দেশের আলোচিক ইসলামি বক্তা হেফাজত ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে।
খুলনার সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় তাকে আগামীকাল রবিবার আদালতে হজির করা হচ্ছে।
এর আগে শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে মামুনুল হককে।
খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক জানান, নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় ২৩(২)২০১৩ রবিবার (৫ সেপ্টেম্বর)তাকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে।
কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, কারাগারে মামুনুল হক বিশেষ নজরদারিতে থাকবেন। পাশাপাশি কারাগারের বাইরের এলাকায় কেএমপি পুলিশ ও র্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন মামলা, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলায় গ্রেপ্তার রয়েছেন মামুনুল হক।
গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে বেলা ১২টার দিকে মামুনুল হককে গ্রেফতার করা হয়।
বার্তা বাজার/টি