রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা ৪৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি,বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৩২ গ্রাম ৬৮ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৩৭৫২ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল চয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদেরকে মাকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/টি