ইরানের প্রতি পশ্চিমা দেশগুলোর আচারণ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলো করোনা মহামারিতে ইরানের প্রতি অমানবিক আচারণ করেছে।
দেশটিতে যখন সাহায্যের দরকার তখনও দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আগ্রহ পাশ্চাত্য দেখাচ্ছে না।
পুতিন শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে অনুষ্ঠিত ‘ইস্টার্ন ইকোনোমিক ফোরামে’ দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন বলেন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে জানা যায়।
রুশ প্রেসিডেন্ট বলেন “ ইরানের রাজনীতি নিয়ে আমি তেমন কোনো মতামত দিতে চাই না। তবে যখন দেশটিতে সাহায্য প্রয়োজন তখন কেনো দেশটিতে নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়নি ”
তিনি বলেন, পশ্চিমা দেশ গুলো সব সময় দাবি করে আসতেছে আন্তার্জতিক সম্পর্কের ক্ষেত্রে মানবিকতার প্রাধান্য বেশি দেওয়া উচি। সেই মানবিকতা এ কোথায়?
রুশ প্রেসিডেন্ট, ওষুধ ও করোনার টিকা নিয়েও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পাশ্চাত্য।
ইরানের ওপর বর্তমানে আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এই নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে করোনাভাইরাসের টিকা আমদানি করতে আমাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।
তবে আমেরিকা দাবি করেছে,‘ ওষুধসহ যেকোনো মানবিক ত্রাণকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে’ তবে তা বাস্তবে হয়নি বলে জানিয়েছে তেহরান।
ইরান বলছে, দেশটির ব্যাংকিং চ্যানেলের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকায় বিদেশ থেকে ওষুধ আমদানির অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ফলে আমেরিকা ওষুধের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করলেও তেহরান তার সুফল ভোগ করতে পারছে না।
বার্তা বাজার/টি