বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সারা বিশ্বে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন প্রায় ২২ কোটি মানুষ। মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৫২ হাজারের বেশি মানুষের।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার থেকে এ তথ্য জানা যায়।

তাতে বলা হয়েছে, বিশ্বে করোনায় আক্রান্ত ২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৭৪৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৫২ হাজার ৪৭৭ জনের। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ছয় লাখ ৪৭ হাজার ৫৭৩ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৮৯৫ জন।

এছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার তথ্য মতে, এ পর্যন্ত সারাবিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫৪০ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৬৪১ ডোজ।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর