চিকিৎসাধীন তোফায়েল আহমেদ শারীরিক অবস্থা স্থিতিশীল

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ভারতের হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে তিনি শুক্রবার (৩ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ তার নিজ ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

শাবান মাহমুদের দেয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো,“আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা মাশাল্লাহ স্থিতিশীল। দিল্লির অদূরে হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে সেখানকার নিউরো মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের অধীনে তোফায়েল আহমেদের চিকিৎসা চলছে। দুপুরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মুহাম্মদ ইমরান প্রিয় নেতা তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। তিনি এখন ভালো আছেন, তার জন্য সবাই দোয়া করবেন…..। ”

উল্লেখ্য, তোফায়েল আহমেদ আওয়ামী লীগের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য। তিনি ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভোলা ১ আসনের সংসদ সদস্য।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর