র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়, গ্রেফতার ৪

ময়মনসিংহের নগরীর খাগডহর এলাকায় জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় চলছে। এর মধ্যে চার জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৪ এর মিডিয়া উইং কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম।

জানা যায়, র‌্যাব ১৪ এর উইং কমান্ডার রোকোনুজ্জামানের নেতৃত্বে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর