আজ থেকে ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে এ পণ্য বিক্রি করা হবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের এক সংবাদ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘টাকসেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতিকেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর